bangla-sydney.com                                         bangla-sydney
News and views of Bangladeshi community in Sydney


Share on Facebook                         Home Page

সম্প্রতি BD রেকর্ডস বাংলাদেশ আতিক হেলাল এবং মিতা তারেক এর একক গানের সিডি “মন দরজা” প্রকাশ করেছে। মোট ১৩ টি গানের সমন্বয়ে “মন দরজা” সিডি টি সাজানো হয়েছে। এর মধ্যে আতিক হেলালের রয়েছে ৪ টি, মিতা তারেকের রয়েছে ৩ টি এবং তাদের duet গান রয়েছে ২ টি।

এ ছাড়া “মন দরজা” সিডির মধ্যে আতিক হেলাল ও ফাহমিদা নবী এবং মিতা তারেক ও বাপ্পা মজুমদারের ২ টি করে ৪ টি
duet রয়েছে।

“মন দরজার” গান গুলোর সঙ্গীত পরিচালনা করেছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক আলী আকবর রুপু, এ প্রজন্মের স্বনাম ধন্য সঙ্গীত পরিচালক পার্থ বড়ুয়া এবং বাপ্পা মজুমদার। এ ছাড়াও মাকসুমুল হুদা সঙ্গীত পরিচালনা করেছেন ২ টি গানের।

“মন দরজার” গানগুলো লিখেছেন স্বনাম গীতিকার লিটন অধিকারী রিন্টু, জুলফিকার রাসেল, প্রসেনজিত এবং সিডনী প্রবাসী তরুণ গীতিকার রুবাই হুদা কফি।


                            Entry Date: 18-Jun-2012